Hello world!
Welcome to Astra Starter Templates. This is your first post. Edit or delete it, then start blogging!
Welcome to Astra Starter Templates. This is your first post. Edit or delete it, then start blogging!
দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন দক্ষিণী জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে একেবারে নিভৃতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্ধ্যায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে নিজেদের অনুভূতি তুলে ধরে এই জুটি।বিজয়ও একই ছবি প্রকাশ করে লিখেছেন, একদিন আমি তাকে (রাশমিকাকে) খুব মিস করছিলাম। মনে হচ্ছিল, সে পাশে থাকলে দিনটা আরও ভালো হত। সে সামনে বসে থাকলে খাবারটা খেতে আরও মজা লাগত। জিমে গিয়ে ব্যায়াম করা শাস্তি নয় বরং আনন্দের হত। যেখানেই থাকি না কেন, ঘর ও শান্তির অনুভূতির জন্য তাকে প্রয়োজন ছিল। তাই আমার সবচেয়ে কাছের বন্ধুকেই আমি আমার স্ত্রী করে নিলাম।
বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার জীবনসঙ্গী’ Read More »
উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে আসরের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। উইন্ডিজের দেয়া ১৯৬ রানের টার্গেট সঞ্জু স্যামসনের ব্যাটে চড়ে ৪ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে কোলকাতায় ব্যাট করতে নেমে দলীয় ৬৮ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। শাই হোপ ফেরেন ৩২ রান করে। আর হেটমায়ার আউট হন ১২ বলে ২৭ রানে। ৪০ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন রোস্টন চেজ।এরপর তিলক ভার্মার সাথে ৪২ রানের জুটি গড়েন স্যামসন। তিলকের ব্যাট থেকে আসে ২৭ রান। হার্দিক পান্ডিয়া ফেরেন ১৭ রান করে। তবে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানে ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় নিশ্চিত করে ভারত।
স্যামসন ঝড়ে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত Read More »
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বৌলা মহল্লার একটি বাড়িতে অবৈধ ভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে আব্বাছ উদ্দিন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে পৌর শহরের বৌলা গ্রামের বাসিন্দা আব্বাছ উদ্দিনের নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার সত্যতা পাওয়া যায়। তিনি কোনো লাইসেন্সধারী গ্যাস সিলিন্ডার বিক্রেতা নয়। অভিযোগ রয়েছে,এসব সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছেন তিনি।বাংলাদেশ গ্যাস আইন ২০১২ ধারার আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ছাতকে সিলিন্ডার গ্যাস অবৈধভাবে মজুদ রাখায়ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা Read More »